ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ‘সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথের আন্দোলনে স্বেচ্ছাসেবকদলকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। আওয়ামী দুঃশাসন থেকে দেশবাসী এখন মুক্তির সুযোগ খুঁজছে। দেশে চলছে এখন একদলীয় শাসন ব্যবস্থা সরকারী সম্পদের হরিলুট। বিনা ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত রয়েছে। নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার অবস্থান খুঁজেও পাওয়া যাবে না। ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি নেয়ার জন্য স্বেচ্ছাসেবকদলের সকল নেতা কর্মীদের মাঠে কাজ করার আহবান
জানান।’
শনিবার বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা কমিউিনিটি সেন্টারে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ‘সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবিদুর রহমান আবিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন মহি, সিলেট মহানগর বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আলম নুরুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা ইব্রাহিম আলী রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহীনুল হক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মনসুর আহমদ, হেলাল আহমদ, শংকর দাস, বদরুল আলম লিটন, সুহেল আহমদ, জিলুল হক জিলু, ফরিদ আহমদ, শাকিল আহমদ, আনোয়ার হোসেন, কয়েছ আহমদ, কামাল উদ্দিন, আলতাব আহমদ, শামীম আহমদ, সমুজ মিয়া, কামাল উদ্দিন মেম্বার, শাহীন আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রফিক আলী, যুগ্ম-সাধারন সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান, সহ-সভাপতি পাবেল আহমদ, আব্দুল কাদির, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সুরমান আলী খান, বাবুল মিয়া, এমরান আহমদ, নজরুল ইসলাম, তানভির সোহেল, আসক উদ্দিন রানা, ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, আজাদ মিয়া, ক্রিড়া সম্পাদক সামছুদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা দুদু মিয়া, হোসেন আহমদ, মুনসাদ আলী, মিলাদ হোসেন, শফিক মিয়া, সুজন মিয়া, শামীম আহমদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গির আলম, ফখর উদ্দিন, শাহিন আহমদ প্রমুখ।