বিজয় রায়, ছাতক
ছাতকে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সম্মেলনকে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদকের হস্তক্ষেপে নিস্পত্তি ঘটেছে। শুক্রবার বিকেলে মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতা, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদারসহ স্বেচ্ছাসেবকলীগের জেলা-উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় দু’ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বৈঠক শেষে বাইরে অপেক্ষমান স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সুব্রত পুরকায়স্থ বলেন, ‘দীর্ঘ তিন যুগের বেশী সময় ধরে সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, আওয়ালীগের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে তিনি ও আবুল কালাম চৌধুরী এক সাথে মুজিব আদর্শের রাজনীতি করেছেন। বর্তমানে সম্মেলন ঘিরে স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের মধ্যে যে কর্মস্পৃহার সৃষ্টি হয়েছে তা অবশ্যই আনন্দ ও সম্ভাবনার বিষয়। ছাতকসহ সারা দেশে স্বেচ্ছাসেবকলীগ একটি শক্তিশালী সংগঠনের নাম।’ এ অবস্থান ধরে রাখতে স্বেচ্ছাসেবকলীগের সর্বস্থরের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী হাতকে আরো শক্তিশালী করতে স্বেচ্ছাসেবকলীগের এ সম্মেলনকে সফল ও স্বার্থক করতে হবে। সবকিছু বিবেচনা করে এবং যোগ্যদের স্থান করে দিয়েই সম্মেলনের মাধ্যমে একটি সর্বজন গৃহীত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের একটি গ্রহনযোগ্য কমিটি উপহার দেয়া হবে। স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, পৌর কাউন্সিলর তাপস চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, আবরু মিয়া তালুকদার, যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য এড. কামাল হোসেন, জেলা সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর ধন মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ প্রমুখ।