ছাতক প্রতিনিধি
ছাতকে ব্যাটারী চালিত টমটম দুর্ঘটনায় গুরুতর আহত মনু মিয়া (৪৫)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত মনু মিয়া উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মৃত শুকুর আলীর পুত্র।
সোমবার বিকেলে কৈতক-সিরাজগঞ্জ সড়কে একটি যাত্রিবাহী টমটম দৌলতপুর এলাকায় পৌছলে একটি ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এসময় টমটম যাত্রী মনু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মনু মিয়াকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু ঘটে। সিলেটে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।