- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত ৩

ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের আনোয়ার খান (৩০), আল-আমিন খান (৩২), কাড়ারাই গ্রামের সেবুল মিয়া (২৯) গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকার সুনামগঞ্জ গামী যাত্রীবাহী বাসের (সিলেট জ-১১-০১৪২) সাথে বিপরীতগামী মোটরসাইকেল (সিলেট হ-১৪-১৯৮৩)এর মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বাস ও মোটরসাইকেলটি আটক করেছে।

  • [১]