ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সিলেট থ ১১-৭৭৮৯) কৈতক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ (২৮), খোকন মিয়া (২৪), লেচু মিয়া (৩৩) ও সালেহ আহমদ (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি ও মোটারসাইকেল জব্দ করেছে।