- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় জুলেখা খাতুন (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু ও একই পরিবারের শিশুসহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জুলেখা খাতুন ঢাকার গুলশান-বারিধারা ৪২৩ কোকাকোলা এলাকার আব্দুল আলিমের স্ত্রী।
জানা যায়, সুনামগঞ্জে টাংগুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকা দেখতে গত দু’দিন আগে একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ ২৫-১৮২২) যোগে স্ব পরিবারে সুনামগঞ্জে আসেন আব্দুল আলিম। শুক্রবার কার যোগেই ঢাকা ফেরার পথে চেচান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পার্শবর্তী খালের পানিতে পড়ে যায়। তাক্ষণিক স্থানীয় লোকজন গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। দুর্ঘটনায় জুলেখা খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। আহত হয় আব্দুল আলিম(৬৫), তার পুত্র কার চালক জাকারিয়া (৪০), ইয়াহিয়া(৮), পুত্রবধূ মরিয়ম আক্তার(৩০) ও কন্যা জুবাইরা(২)। আহতদের কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ছাতক ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের লোকজনের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

  • [১]