- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জাউয়া প্রতিনিধি
ছাতকে বাবর মিয়া (৩২) নামে এক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার মামনপুর গ্রামের সফিক মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানা পুলিশের দেওয়া তথ্য মতে ছাতক জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের এএস আই মুহিবুল ইসলাম ও এএস আই বাচ্চু মিয়া গতকাল সকালে ছাতক উপজেলার জাউয়া বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বাবর একটি হত্যা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।

  • [১]