- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৪

জাউয়া প্রতিনিধি
ছাতকে সংঘর্ষে আহত বৃদ্ধা রাসিদা বেগম (৭০) প্রায় দু’মাস পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। রাসিদা বেগম চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় শুক্রবার সকালে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল ছনুয়া গ্রামের ছালিক মিয়ার পুত্র রাসেল মিয়া (২২), সামছু মিয়ার পুত্র কয়েছ মিয়া (২৩) ও আব্দুস ছাত্তারের পুত্র শাহীনুর (২৪)।    
গত ৯ জুন গ্রামের আঙ্গুর মিয়া পক্ষ ও সামছু মিয়া পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় রাসিদা বেগম গুরুতর আহত হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ মাস ২৫ দিন পর তার মৃত্যু হয়।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে ইসহাক মিয়া নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে ছাতক শহরের বাঁশখলা এলাকা থেকে তাকে গেফতার করা হয়। ইসহাক মিয়া বাঁশখলা এলাকার কামাল মিয়ার পুত্র। বাঁশখলা গ্রামের নিহত সুমন মিয়ার স্ত্রী রতœা বেগমের দায়েরী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

  • [১]