- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে কদর মিয়া (৬০)নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শির চাইলারবন্দ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কদর মিয়া দক্ষিণ কুর্শি    
গ্রামের মৃত মনফর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,  প্রতিদিনের ন্যায় নিজের জমি দেখাশোনা করতে মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী চাইলারবন্দ হাওরে যায় কৃষক কদর মিযা। সকালের খাবার না খেয়ে জমিতে যাওয়া কদর মিয়া বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় তার পুত্র ফয়সল আহমদ বাবার খুঁজে হাওরে যায়। জমির পাশে বাবার লাশ দেখে সে চিৎকার শুরু করলে হাওরে থাকা আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়।  ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে ময়না তদন্তেরর লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়। নিহতের শরীরে ছুলফির আঘাতসহ একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যা কা-। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

  • [১]