- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে হোটেল মালিক পিটিয়ে মারলেন কাস্টমারকে

ছাতক প্রতিনিধি
ছাতকে সকালের নাস্তা করতে গিয়ে বিরানী হাউজ থেকে লাশ হয়ে ফিরেছেন মঞ্জিল আহমদ(৩৫) নামের এক ফল ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টের মা বিরানী হাউজে। মঞ্জিল আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র। এ ঘটনায় বিরানী হাউজের কর্মচারী ও দিঘলী মাঝপাড়া গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র দিলোয়ার হোসেন(১৬)কে ঘটনাস্থল থেকে এবং  বাবুর্চি নেছার আহমদকে সন্ধ্যায় তার নিজ বাড়ি তকিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পয়েন্টের ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ সকালের নাস্তা খেতে মা বিরানী হাউজে যায়। নাস্তা দেয়ার এক পর্যায়ে পানি দিতে গিয়ে কর্মচারীর অসাবধানতায়     
নাস্তার প্লেটে পানি পড়ে গেলে নাস্তা না খেয়ে উঠে যান ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ। এ সময় নাস্তার বিল পরিশোধ নিয়ে মঞ্জিল আহমদের সাথে বিরানী হাউজের মালিক নিজাম উদ্দিনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সহযোগিদের নিয়ে মঞ্জিল আহমদকে বেধড়ক মারধর করেন নিজাম উদ্দিন। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন এ ঘটনায় একজন আটকের কথা স্বীকার করে জানান, লাশের ময়না তদন্তের রির্পোট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।   

  • [১]