শনিবার সন্ধা ৭ ঘটিকার সময় ছাতকে হোটেল শ্রমিকদের অস্থায়ী কার্যালয়ে কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মানিক রঞ্জন পালের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় কমী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সম্পাদক ও হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মো. সাদেক মিয়া, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা সভাপতি মো. মোস্তফা কামাল, ছাতক উপজেলার আহ্বায়ক আনসারুজ্জামান, মো. নাইমুল্লা, আলী হুসেন, মো. সালমান, আব্দুল মতিন, আহমদ মিয়া, বাহার মিয়া প্রমুখ।
সম্মেলনে আনোয়ার হোসেনকে সভাপতি ও মো. সালমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মানিক রঞ্জন পাল, সহ সাধারণ সম্পাদক আলী হুসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক আলামিন, দপ্তর সম্পাদক আহমদ মিয়া, কার্যকরী সদস্য বাহার মিয়া, বিদ্যুত দাস, মো. হাছান। প্রেস বিজ্ঞপ্তি