ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভায় হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন লিয়াকত আলী ও জসিম উদ্দিন সুমেন। ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লিয়াকত আলী টানা ৩ বার বিজয়ী হয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৫ সালের পৌর নির্বাচনে তিনি টানা বিজয় লাভ করেন। ১৬ জানুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ৫ জন প্রার্থীকে পরাজিত করে পানির বোতল প্রতীকে তিনি ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাসেল মিয়া পেয়েছেন ৫৯০ ভোট।
অপরদিকে অত্যন্ত জনপ্রিয় জসিম উদ্দিন সুমেন পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে আবারো বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি ২ জন প্রার্থীকে টপকে পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ৮৬৯ ভোট পেয়ে তিনি টানা ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুব মিয়া পেয়েছেন ১ হাজার ১৩২ ভোট।