ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০কেজি ওজনের জাটকা আটকসহ জড়িত মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাতক মাছবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান ছাতক মাছ বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের জাটকা সহ ফরহাদ মিয়া (৪৮) নামের এক মৎস্য ব্যবসায়ীকে আটক করেন। পরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। ফরহাদ মিয়া কালারুকা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের পুত্র।