- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ১০ দিনের ব্যবধানে কলেজ ছাত্রসহ দুই কিশোর নিখোঁজ

ছাতক প্রতিনিধি
ছাতকে ১০ দিনের ব্যবধানে কলেজ ছাত্রসহ দু’ কিশোর নিখোঁজ হয়েছে। নিঁেখাজ কিশোরের মধ্যে একজন ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের ছাত্র ও অপরজন সিএনজি ওয়ার্কসপ শ্রমিক। এ ঘটনায় অভিভাবকদের মাঝে বিরাজ করছে অজানা আতংক। রোববার সকালে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয় ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের ছাত্র ফয়ছল আহমদ(১৭)। সে নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের হারিছ মিয়ার পুত্র। নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল সোমবার ফয়ছলের চাচা আনোয়ার হোসেন বাদী হয়ে ছাতক থানায় একটি জিডি(নং-১১৫৭) এন্ট্রি করেছেন। জানা যায়, অন্যান্য দিনের     মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় ফয়ছল। বাড়ি থেকে বের হওয়ার আধঘন্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় রয়েছে। বরাবরের মতো ওইদিন সে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে
 সাব্বির আহমদ(১৪) নামের এক সিএনজি ওয়ার্কসপ শ্রমিক ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১১ আগষ্ট কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। সাব্বির আহমদ উপজেলার কারারুকা ইউনিয়নের খালপার গ্রামের ইন্তাজ আলীর পুত্র। শনিবার পুত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পিতা ইন্তাজ আলী ছাতক থানায় একটি জিডি এন্ট্রি (নং-১০৫৩) করেছেন। গোবিন্দগঞ্জ বাজারস্থ সুমন ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপে শ্রমিকের কাজ করতো সাব্বির। কাজ শেষে সে প্রতিদিন বাড়িতে চলে আসতো। বরাবরে মতো গত ১১ আগষ্ট সকালে কর্মস্থল গোবিন্দগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় সে। কিন্তু ওইদিন সাব্বির আহমদ আর বাড়ি ফিরে যায়নি। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে তার পিতা-মাতা সাব্বিরকে খুঁজতে তার কর্মস্থলসহ আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

  • [১]