ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট সড়কে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ২১ কিলোমিটার মানববন্ধনে অংশ নিয়েছে উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মুহিবুর রহমান মানিক এমপি’র আহ্বানে এবং উপজেলা পরিষদ, প্রশাসন ও স্থানীয় আ.লীগের উদ্যোগে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ থেকে দক্ষিণ সুনামগঞ্জ সীমান্তের বড়কাপন পর্যন্ত সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে লাইনে দাঁড়াতে শুরু করে। রোদ ও প্রচন্ড গরমের কারণে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। মানববন্ধন চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন চলাকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার
উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনসহ আ.লীগ নেতৃবৃন্দ ট্রাক, গাড়ী ও মোটরসাইকেল যোে কর্মসূচি পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
শিক্ষার্থী ছাড়াও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন, সায়েস্তা মিয়া, কাজী আনোয়ার হোসেন আনু, জসীম উদ্দিন মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, নুরুল ইসলাম, আরজক আলী, ফজর উদ্দন, আখলুছ মিয়া, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, চান মিয়া চৌধুরী, হাবিবুর রহমান মোশরফ, আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, মখলিছুর রহমান, অ্যাড. শাহাব উদ্দিন, বাবুল রায়, সাব্বির আহমদ, মানববন্ধন কর্মসূচীতে আ.লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ, শিক্ষক-শিকিক্ষা, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিছিন্নভাবে নিজ-নিজ ব্যানারে অংশগ্রহণ করেন। উপজেলার ছাতক ডিগ্রী কলেজ, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ, জাউয়াবাজার ডিগ্রী কলেজ, জনতা কলেজ, বুরাইয়া স্কুল এন্ড কলেজ, হাজী আজমত আলী স্কুল এন্ড কলেজ, ঝিগলী স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়, সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম হাইস্কুল, মঈনপুর হাইস্কুল, রইছ আলী উচ্চ বিদ্যালয়, শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়, সিবিপি উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সমতা উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, হাফিজ আব্দুল গনী তালুকদার উচ্চ বিদ্যালয়, আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়, চরমহলা উচ্চ বিদ্যালয়, মলিকপুর মডেল হাইস্কুল, এলংগী মডেল হাইস্কুল, মোগলগাঁও নিুমাধ্যমিক বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গী হাইস্কুল, কামারগাঁও হাইস্কুল, ঝিগলী উচ্চ বিদ্যালয়, পালপুর উচ্চ বিদ্যালয়, মুনিরগাতি উচ্চ বিদ্যালয়, বড়কাপন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদ্রাসা, গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা, দিঘলী রহমানিয়া মাদ্রাসা, দশঘর মাদ্রাসা, দোলারবাজার মাদ্রাসা, খরিদিচর মাদ্রাসা, পালপুর মাদ্রাসা, গাবুরগাঁও মাদ্রাসা, লাকেশ্বর মাদ্রাসা, শাহ মোজাম্মিল আলী দাখিল মাদ্রাসা, কালারুকা দাখিল মাদ্রাসা, জাউয়া মাদ্রাসা, শেওতরপাড়া মাদ্রাসা, রক্কা মাদ্রাসা, সিংচাপইড় মাদ্রাসা, আশাকাচর মাদ্রাসা, নুরুলাপুর মাদ্রাসা, বুরাইয়া মাদ্রাসা, বন্দেরগাঁও মাদ্রাসাসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করেছে।
মানববন্ধন চলাকালে উপজেলার ধারণ বাজারে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মানববন্ধন শেষে ফেরার পথে মঈনপুর উচ্চ বিদ্যালয় ও শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষ শেষ পর্যন্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। সংর্ঘষে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গুরুতর আহত রফিকুল ইসলাম, শামীম আহমদ, জসিম উদ্দিন, ইসমাইল আলী, তোফায়েল আহমদ, তোফা আক্তারসহ অন্তত ১০ শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে জঙ্গিবাদের স্থান হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ সন্ত্রাস-জঙ্গিবাদের বিরেুদ্ধ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে’।