ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়নওয়ারী তালবীজ বিতরণ করা হলেও দুটি ইউনিয়নে বরাদ্দকৃত তালবীজ এখনো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সামনে পড়ে আছে। ৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইউনিয়নওয়ারী তালিকা প্রস্তুত করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়ে। ইতিমধ্যেই উপজেলার ছাতক সদর, নোয়ারাই, কালারুকা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও,
ছৈলা-আফজলাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, চরমহলা, জাউয়া, দোলারবাজার ও ভাতগাঁও ইউনিয়ন তালবীজ গ্রহণ করে অনেকেই রোপণ কার্যক্রম সম্পন্ন করেছে। কিন্তু বরাদ্দের দু’সপ্তাহ অতিবাহিত হলেও সিংচাপইড় ও ইসলামপুর ইউনিয়নের বরাদ্দকৃত তালবীজ এখনো প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান জানান, ৯ অক্টোবর তালিকা প্রস্তুত করে তালবীজ বিতরণ করা হয়েছে। বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে বজ্র নিরোধের লক্ষ্যে প্রত্যেককে যথাসময়ে দায়িত্ব নিয়ে তালবীজ রোপণ করার পরামর্শ দেয়া হয়েছে।