ছাতক প্রতিনিধি
ছাতকে জুনেদ আহমদ (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে খেলা করার কথা বলে ঘর থেকে বেড়িয়ে গেলে সে আর ফিরে আসেনি।
জুনেদ আহমদ শহরের তাঁতিকোনা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র ও তাঁতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার পিতা গিয়াস উদ্দিন ছাতক থানায় একটি জিডি(নং-৪৬৬) করেছেন।