ছাতক প্রতিনিধি
ছাতকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী স্কাউট ক্যাম্প সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গণে স্কাউট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
স্কাউট সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান।
এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাধ্যমিক কোর্স লিডার এইচ এম আলী রেজার তত্ত্বাবধানে ও প্রশিক্ষক নুরুল ইসলাম, আব্দুর রব, বিল্লাল হোসেন, তমাল পোদ্দার, স্কাউট সম্পাদক সাজিদুর রহমান, কোর্স সমন্বয়কারী দেলোয়ার হোসেন খানের ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী স্কাউট ক্যাম্পের সমাপনী দিনে স্কাউটারদের দর্শনীয় তাবু জলসায় অগ্নি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সুচনা করেন স্কাউট সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
সভা শেষে স্কাউটাদের পরিবেশন করা গান, নৃত্য, অভিনয়, কৌতুক ও সিলেটের কন্ঠ শিল্পী সুপ্রিয়া দাসের পরিবেশিত গানে সমাপনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কাউটার ওনায়েছ আহমদ ও গীতা পাঠ করেন স্কাউটার দীপংকর দাস অনুপম।