- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ৩ মাদককারবারীকে ১০ দিন করে কারাদন্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ মাদক কারবারীকে আটক করা হযেছে। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন। রবিবার অভিযান চালিয়ে শহরের চরেরবন্দ এলাকার আজাদ আলীর পুত্র নিলু মিয়া (৩২), লেবারপাড়া এলাকার আলমাস আলীর পুত্র বাছির আলী (৪৮) ও গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের সোনাফর আলীর পুত্র সায়েদ আহমদ (৩৮) কে আটক করা হয়।

  • [১]