ছাতক প্রতিনিধি
ছাতকের মাছ বাজার সংলগ্ন সুরমা নদীর ঘাটের একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে রাম দা’সহ নৌকার মাঝি মোস্তাব আলী(৪০)কে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে মাছবাজার সংলগ্ন ট্রলার ঘাট থেকে ৪টি বড় রাম দা’সহ তাকে আটক করা হয়। মোস্তাব আলী ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী গ্রামের মৃত মজর আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সুহেল রানা ট্রলারঘাটে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৪টি রাম দা ও নৌকার মাঝিকে আটক করেন। এসময় রাম দা’র মালিককে খোঁজে পায়নি পুলিশ। এ ঘটনায় ট্রলার ঘাট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।