- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ৪ যুবদলকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকে ৪ যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু বাদী হয়ে যুবদলের কর্মী আল আমিন তালুকদার, আব্দুস ছমাদ, আব্দুল আলী ও নিজাম উদ্দিনকে আসামী করে এ মামলা (নং-৩৪) দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, ২৫ আগষ্ট বিকেলে জাউয়াবাজারে স্বেচ্ছাসেবক
লীগের সভা শেষে মিছিল দেয়ার সময় যুবদল নামধারী ২০-২৫জন সশস্ত্র সন্ত্রাসী তাদের শান্তিপূর্ন মিছিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মিয়াকে পিটিয়ে আহত করে। আহত হোসেন মিয়াকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  

  • [১]