ছাতক প্রতিনিধি
ছাতকে ৫ জুয়াড়ীকে বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত জুয়াড়ীদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামের আব্দুস সোবহানের পুত্র ফজলু মিয়া(৫০), দক্ষিণ বড়কাপন গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র কমর আলী(২৬), বানায়ত গ্রামের সাদ
আলীর পুত্র মনর উদ্দিন(৪৫) বাদেশ্বরী গ্রামের মসকন্দর আলীর পুত্র আব্দুল মজিদ(৩৫) ও একই গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র ফজর আলী(৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বড়কাপন বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৪ হাজার ৩৩০টাকা জব্দ করা হয়। পরে জুয়াড়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। জব্দকৃত ৪ হাজার ৩৩০টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানা গেছে।