- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ৫ দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

ছাতক প্রতিনিধি
ছাতকে তানজিনা বেগম নামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে সে আর ফিরে আসেনি। তানজিনা বেগম উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের আরজ আলীর কন্যা ও মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
জানা যায়, প্রতিদিনের মত তানজিনা বেগম বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। ওইদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তানজীনা ঘরে ফিরে না এলে তার পিতা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধ্যান পাননি। গত ৫ দিন ধরে তানজিনা বেগম নিখোঁজ রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপার নিখোঁজ স্কুল ছাত্রীর ভাই সালমান মিয়া ছাতক থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
থানার এসআই নূর মিয়া জিডির সত্যতা স্বীকার করেছেন।

  • [১]