জাউয়াবাজার প্রতিনিধি
ছাতক শহরে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে ৫টি ফামের্ফসির মালিককে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে দু’ঘণ্টা ব্যাপি শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জান্নাত ফার্মেসীকে ৪৫ হাজার, আমিন ফার্মেসীকে ১ লাখ ২৫ হাজার, মুন ফার্মেসীকে ১ লাখ ৩৫ হাজার, শুভ ফার্মেসীকে ১ লাখ ২০ হাজার ও মোহাম্মদীয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০/৪১ ও ৫১ ধারায় নির্বাহী হাকিম ও ছাতকের এসি ল্যান্ড শেখ হাফিজুর রহমান এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা বিষয়ে বিকাল ৩টায় উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ ধ্বংস করা হয়।