- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ ও চারা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রোপা-আমন প্রদর্শনীর কৃষকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ ১০টি করে গাছের চারা বিতরণ করা হয়।
প্রশিক্ষণ         কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ জাহেদুল হক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও  উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমান। প্রশিক্ষণে পতিত জমিতে ভুট্টা, সরিষা ও মৌসুমী সবজী চাষের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

  • [১]