ছাতক প্রতিনিধি
ছাতকে ৭কেজি গাঁজাসহ শফিক আহমদ (২৫) নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পাবলিক ক্লাব রোড এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন র্যাব-৯ এর একটি দল। গাঁজা বিক্রেতা শফিক মিয়া উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাঘারাই গ্রামের বিলাল আহমদের পূত্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল রাতে শহরের ক্লাব রোড় এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের একটি ব্যাগে ভর্তি ৭ কেজি গাঁজাসহ শফিক আহমদকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৯ উপ-শাখার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।