ছাতক প্রতিনিধি
ছাতকে আলমগীর হোসেন (৩০) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন জাউয়াবাজার ইউনিয়নের সুরিগাঁও গ্রামের খুরশেদ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভুঁইয়া ও এএসআই মাহবুব আলম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। আলমগীর ছাতক থানার একটি মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে পুৃলিশ সুত্রে জানা গেছে।