ছাতক উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দুদু মিয়া ও পরিচালনা করেন সফিক মিয়া। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড.আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আবু নছর কনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামছু, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম ফারুক আহমদ, প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, জাপা নেতা কবি আব্দুল ওয়াহিদ ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আওয়াল ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবুল লেইছ কাহারকে সভাপতি ও সামসুদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি