- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
বিদায় বেলা প্রিয় মানুষের দেয়া সংবর্ধনায় ভাসছেন ছাতক উপজেলা প্রশাসনের কর্ণধার উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সহকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিদায় লগনে তাকে সংবর্ধনার মাধ্যমে তাদের ভালোবাসার অনুভুতিটুকু ব্যক্ত করছে। টানা কয়েকদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এখানের মানুষের অকৃতিম ভালোবাসা ও মধুর স্মৃতিগুলো আজীবন ছাতকের কথা মনে করিয়ে দেবে বলে আবেগপ্রবন কণ্ঠে ব্যক্ত করেছেন বিদায়ী অতিথি।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনুষ্ঠিত তিনটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ছাতকে অফিসার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, ছাতক আকিজ প্লাস্টিক কোম্পানির ম্যানেজার সুমন সরকার, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এখলাছ কোরেশী, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক থানার ওসি (তদন্ত) আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সমীর ভট্টাচার্য্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ব্যাংক ম্যানেজার মোফাজ্জল হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল হক, তথ্য আপা সাবিয়া মোস্তারী, সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ।
পরে একই স্থানে উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, শিল্পকলা একাডেমীর সহ সাধার সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ।
এসময় ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিজয় রায়, কণ্ঠ শিল্পী পুলিশ সদস্য তমিজ উদ্দিন, শিল্পকলা একাডেমীর সদস্য, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, তমাল পোদ্দার, সদস্য হোসেন আহমদ, বদরুল আমিন রুবেল, ভাস্কর দত্ত, মুকুল দে, সংগঠক দুলাল মিয়া, কণ্ঠ শিল্পী ইমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

  • [১]