- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালদের অভিযান

ছাতক দ. সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিলুয়া-পেকুয়া জলমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
লিজবিহীন সরকারী জলমহাল শিলুয়া-পেকুয়া থেকে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুন পুড়িয়ে দেয়া হয়। রবিবার রাতে উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গ্রামীণ সবজি বাজার নামক আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। আড়তে মজুদকৃত পিঁয়াজ অধিক মূল্যে বিক্রি করার অপরাধে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
এদিেেক দক্ষিণ সুনামগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় উপজেলার পাগলা বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে পেঁয়াজ বেশী মূল্যে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম।
এসময় উপস্থিত ছিলেন এসআই মাসুদ আহমদ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় সৈয়দা শমসাদ বেগম পাগলা বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]