ছাতক ও দোয়ারাবাজার প্রতিনিধি
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ছাতকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক পৌরসভার উদ্যোগে রবিবার সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য
রাখেন, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ রায়, টিকাদান সুপারভাইজার লাভলী ব্যানার্জী, কর র্নিধারক শহিদুল হক মোল্লা, উপ সহকারী প্রকৌশলী (ইউজিপি) জহিরুল ইসলাম, কাউন্সিলর নওশাদ মিয়া, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী প্রমূখ।
এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দেলোয়ার হোসেন, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, ইউজিপি প্রকল্পের নুরে আলম সিদ্দিকী, বশির আলম,কর আদায়কারী রতন চন্দ্র দে, টিকাদান সহকারী কুনতলা রায়, দানিয়া নিজামী জন, কনজারভেন্সী ইন্সপেক্টর কল্যাণব্রত দাস, জামাল উদ্দিন, চন্দন কুমার বর্ধন, বিজয় পাল, জুয়েল আহমেদ, মলি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ছাতকে পৃথক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও পথনাটক। উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, ব্র্যাক, আইডিই বাংলাদেশের সহযোগিতায় স্যানিটারী এসোসিয়েশনের সভাপতি বিদেশ ফেরত তাজুল ইসলামের সভাপতিত্বে ও রতন কুমার রায়ের পরিচালনায় র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.মামুনুর রশিদ সরকার, উপজেলা গাড়ী শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, ব্রাক ওয়াস কর্মসুচির জুনাল ম্যানেজার ইউনুছ আলী, ব্র্যাক ওয়াস কর্মসুচির অর্গানাইজার খালেদ মাহমুদ, উপজেলা স্যানিটারী ব্যাবসায়ী সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য বাদশা মিয়া, আব্দুল করিম, বশির মিয়া, সোহেল মিয়া, আব্দুল ছাত্তার, আসাদ মিয়া, মিরাশ আলী, বিলাত আলী প্রমুখ।