ছাতক প্রতিনিধি
ছাতক কালীবাড়ী সার্বজনীন দুর্গোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসকে সভাপতি, সংকু দাসকে সাধারন সম্পাদক এবং হিরক চৌধুরী মুন্নাকে কোষাধ্যক্ষ করে এ কমিটি গঠন করা হয়। গত সোমবার রাতে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে ও কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাধারন সম্পাদক স্বপন পাল, কোষাধ্যক্ষ ননী গোপাল চৌধুরী, ডাঃ পার্থ সারথী ভট্টচার্য্য, সাবেক কমিটির সভাপতি ডাঃ করুনা সিন্ধু রায়, সাবেক সাধারণ সম্পাদক মৃদুল দাস প্রমুখ। এসময় কালীবাড়ী ম›দিরের সেবায়িত সজল চক্রবর্ত্তী, হিরক চৌধুরী মুন্না, নন্দন চৌধুরী, সংকু দাস, নিতাই দাস, জয়দ্বীপ রায় প্রতীক, সুপন রায় প্রেম প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে কালীবাড়ী ৯৬তম সার্বজনীন দুর্গোৎসব পালনে ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।