- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ডাকাতি, জনমনে আতংক

ছাতক প্রতিনিধি
ছাতকে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ী আটক করে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার ভোরে বিপ্লব ইসলাম নামের এ ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ ৫০হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপার মিল সড়ক সংলগ্ন এলাকায় গাড়ি আটকিয়ে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে সিলেট থেকে একটি সিএনজি যোগে ভোরে ছাতক আসার পথে বিদ্যুৎতের একটি খুটা ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতরা গাড়ি আটকিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ৩ জুলাই রাতে এ সড়কের ঝাওয়া এলাকায় গাছ ফেলে ডাকাতির সময় হাসনাবাদ গ্রামের দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। ৭/৮জনের ডাকাত দল ক’টি গাড়িতে ডাকাতি করে পুলিশের ভ্যানে ডাকাতির প্রস্থুতি নেয়ার সময় তাকে আটক করা হয়। অন্যান্য ডাকাতরা পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায়। এর আগে সড়কের মিত্রগাঁও-জামতলা এলাকায় রাতে খারগাওঁ মাদ্রাসার হাফিজ গিয়াস উদ্দিনের গাড়ি আটকিয়ে ডাকাতরা গাড়িতে থাকা লোকজনের অর্ধ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল লুট করে নিয়ে যায়। ছাতক গোবিন্দগঞ্জ সড়কের এসব এলাকায় প্রায়ই গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। ব্যবসায়ী বিপ্লব ইসলামের গাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ বুধবার ভাসখালা গ্রামের আমির আলীর পুত্র কয়েছ মিয়াকে গ্রেফতার করেছে। ছাতক গোবিন্দগঞ্জ সড়কে একাধিক ডাকাতির ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। এব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • [১]