ছাতক প্রতিনিধি
ছাতক ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন ক্লাস শেষে কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রভাষক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সামছুল ইসলাম তালুকদার, অধ্যাপক বিলাল আহমদ, কান্তি চ্যাটার্জি, প্রভাষক অমিতাব দাস, পংকজ কুমার সরকার, ফখরুদ্দীন আহমদ স্বপন, শিক্ষার্থী রিয়াদ আহমদ চৌধূরী, হোসাইন আহমদ তালুকদার প্রমুখ। এসময় সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, প্রভাষক আব্দুল হামিদ, ফেরদৌস আহমদ, শেখ ফরিদা বেগম, হোসনেআরা মোনতাহা, মুজিবুর রহমান, ইসমত আরা, উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন। সভায় নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে নবীনদের ফুল দিয়ে বরণ করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ছাতক ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা পংকজ চৌধূরী, উপজেলা ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তারেক, সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী সজীব, কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন জয়, আলী চৌধুরী, পৌর ছাত্র লীগের সহ-সভাপতি আইনুল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব তরপদার, জনি তালুকদার,বিপব, পৌর ছাত্রলীগ নেতা শাওন, কলেজ ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, মোশতাক আহমদ, ফখরুল হাসান জনি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন, মাসুম চৌধূরী, নাইস মিয়া ,শরিফ হোসেন, জুনেল আহমদ, ফয়ছল আহমদ, মারুফ আহমদ, শাহীন মিয়া, শিব্বির আহমদ, নয়ন আহমদ, সালেহ আহমদ, ইহসানুল হক, সেলিম আহমদ, চয়ন দে , শাওন, পাবেল মিয়া, তৌকির আহমদ, জীবন, তালহা, ফখরুদ্দীন প্রমুখ। এদিকে বৃষ্পতিবার গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্টানে ছাত্রলীগ দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।