- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক ডিগ্রী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

ছাতক প্রতিনিধি
ছাতক ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার সকালে র‌্যালি শেষে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজ অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুস ছাত্তার, অধ্যাপক তুলসী চরন দাস, আনোয়র হোসেন খান, বাকির হোসেন হাওলাদার, ফখর উদ্দিন স্বপন, ফরিদা বেগম, দিপালী রানী দাস, প্রধান অফিস কর্মকর্তা আব্দুস সহিদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন, উচ্চ শিক্ষা কার্যক্রমে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অবদান অনিস্বীকার্য। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সফলভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১ লক্ষ শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন তিনি।

  • [১]