ছাতক প্রতিনিধি
ছাতকে থানা পুলিশের উদ্যোগে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক মতবিনিময় সভা সোমবার দুপুরে ছাতক থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুনের সভাপতিত্বে ও এসআই চম্পক দামের পরিচালনায় অনুষ্ঠিত জঙ্গি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। সকলের সম্মেলিত চেষ্টা থাকলে যেকোন সংকট থেকে সহজেই উত্তরন হওয়া সম্ভব। জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ বাহিনী চ্যালেঞ্জ গ্রহণ করেছে। জঙ্গি প্রতিরোধে সকলের সহযোগিতা চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, আব্দুল হেকিম, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, আবুল হাসনাত। বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, আছাব মিয়া, উপজেলা জামে মসজিদের ইমাম মাও. নুরুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মহন্ত রায়, ইউপি সদস্য আব্দুল আলিম, লিটন মিয়া প্রমুখ।
সভায় ছাতক চুন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক আফজল হোসেন, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, বাগবাড়ি মসজিদের ইমাম মাও. আব্দুর রহিম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর কউন্সিলর লিয়াকত আলী, সুদীপ দে, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীসহ ইউপি সদস্য-সদস্যা, গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।