- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক থানায় হত্যা মামলা দায়ের

ছাতক প্রতিনিধি
ছাতকে পারভেজ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী সুজিনা বেগম বাদী হয়ে খুনী সমুজ মিয়া (৬০) কে আসামী মামলা (নং-৭) দায়ের করে। এদিকে আটক সমুজ মিয়াকে দায়েরী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
পারিবারিক ঝগড়া নিয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া নিহত হয়। এ ঘটনায় বল্লম সহ ঘটনাস্থল থেকে সমুজ আলীকে আটক করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন মামলার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]