- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক থানায় হামলার ঘটনায় মামলা, ছাত্রদল নেতার জামিন

স্টাফ রিপোর্টার
ছাতক থানায় হেফাজত অনুসারীদের হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছাত্রদল নেতা মেহেদি হাসান জামিন পেয়েছেন। বৃহষ্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান শিকদার তাকে জামিন দেন। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুনড়বাহার রাব্বানী শাহানা।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের অনুসারীরা হোটেল সোনারগাঁও কাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ
হয়ে রাতে ছাতক থানায় সংঘবদ্ধ হামলা করে। হামলায় চার পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। হামলাকারিরা ছাতক থানার সেবাচত্বরসহ থানার বাইরেও ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ৯৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো কিছু আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এই মামলায় পরদিনই ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে হামলার ভিডিও ও ছবি দেখে ছাত্রদল নেতা মেহেদি হাসান ও আসাদুল্লাহ রানাসহ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মেহেদি হাসানের জামিন চাইলে আদালত তাকে জামিন দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুক আলম বলেন, আদালত এই মামলায় মেহেদিকে জামিন দিয়েছেন। মামলায় কাজে আমাকে সহযোগিতা করেন অ্যাডডভোকেট মো. আপ্তাব উদ্দিন ও অ্যাডভোকেট মো. আলী আমজাদ।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন্নাাহার রাব্বানী শাহানা বলেন, আলোচিত ওই ঘটনায় মাননীয় বিচারক একজনকে জামিন দিয়েছেন। এই মামলায় আসামী
পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. মাসুক আলম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. আপ্তাব উদ্দিন ও অ্যাড. আলী আহজাদ।
জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন বলেন, ছাতক থানায় হামলার মামলায় একজন জামিন পেয়েছেন। আইনজীবী হিসেবে যে কেউ যেকোন মামলায় যেকোন পক্ষেই
থাকতে পারেন।

  • [১]