ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় ছাতক থানা একাদশের ঈর্শ্বণীয় ফলাফল অর্জন করে চলেছে। জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বম্ভরপুর থানা একাদশকে ৬-১ গোলে বিদ্ধস্থ করে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ছাতক থানা একাদশ। গতকাল রোববার বিকেল ৩ টায় সুনামগঞ্জ ষ্টেডিয়ামে মুখোমুখি হয় ছাতক ও বিশ্বম্ভরপুর থানা একাদশ। শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নিয়ে যায় ছাতক থানা একাদশ। সম্পূর্ণ চাপে রেখে এক-এক করে ৬টি গোল বিশ্বম্ভরপুর থানা একাদশের জালে জড়াতে সক্ষম হয় ছাতক থানা একাদশের খেলোয়াররা। ৯০ মিনিটের খেলায় অধিকাংশ সময়ই প্রতিপক্ষে ডি বক্সের ভিতর ক্রিড়া নৈপুণ্য প্রদর্শন করে ছাতকের খেলোয়াররা। প্রথমার্ধের শুরু থেকেই খেলায় খেই হারিয়ে নিয়মিত গোল হজম করতে থাকে বিশ্বম্ভরপুর। খেলা শেষে বিশাল বিজয় নিয়ে মাঠ ছাড়ে ছাতক একাদশ। এর আগে ২১ নভেম্বর ৩-০ গোলে পরাস্থ করে জামালগঞ্জ থানা একাদশকে। ধারাবাহিক সাফল্য অর্জন করায় ছাতক থানা একাদশকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদসহ ক্রিড়ামোদি লোকজন।