ছাতক প্রতিনিধি
ছাতক শহর থেকে সোহাগ(৮) নামের এক স্কুল ছাত্র দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার বিকেল ৫ টার দিকে বাগবাড়ী মহল্লার ভাড়াটে বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি। সোহাগ রাজমিস্ত্রী তাজ উদ্দিনের পুত্র এবং বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। তারা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের বাসার ভাড়াটে বাসিন্দা। সোহাগকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া না পাওয়া গেলে সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়। পুত্র ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পিতা-মাতা (০১৭১১-৯৮৩৬৯১)।