- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

ছাতক প্রতিনিধি
ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ, ৫ থেকে ৮ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল, ১১ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১২ ডিসেম্বর আপিল-আপত্তি, ১৪ জানুয়ারি আপিল শুনানী , ১৭ জানুয়ারি বৈধ
প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮ থেকে ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার, ২০ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ২৫ জানুয়ারি হবে।

  • [১]