ছাতক প্রতিনিধি
ছাতক পেপার মিল মিনি মার্কেটের একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে সেলিম এন্ড ব্রাদার্সের পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। শনিবার সকালে ছাতক থানার এস আই খসরু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকান মালিক সেলিম আহমদ জানান রাতে দোকানে কেউ না থাকায় চোরেরা ভেন্টিলেটার
ভেঙ্গে প্রবেশ করে দোকানের ক্যাশ থেকে নগদ ৯৮হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।