- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক পৌরসভার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভায় অনুষ্ঠিতব্য ১২টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক বৈঠক মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, নওশাদ মিয়া, দিলোয়ার হোসেন, আসাব মিয়া, ধন মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টচার্য্য, সহ-সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, চম্পু দত্ত, পূজা কমিটির অলক চৌধুরী, অরুন দাস, নিঠু ঘোষ, শিমুল দত্ত ময়না, সাগর তালুকদার, সুজিত পাল, বাবুল চক্রবর্ত্তী, দেলান তরফদার প্রমুখ।
এ সময় পৌরসভার ১২টি পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষে ভারপ্রাপ্ত মেয়র ১২টি পূজা কমিটির জন্য ১লক্ষ ৬৫হাজার টাকা প্রদানের ঘোষণা করেন।

  • [১]