- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাময়িক বরখাস্ত

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর লিয়াকত আলী কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর প্রেক্ষিতে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩১ এর (৩) ধারা মোতাবেক পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নাজিমুল হক কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ নং ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়।
৪ জুলাই ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১৯ সালের ২৬ জুলাই ছাতকের আলোচিত রাব্বি হত্যা মামলা (নং-২০) এর অন্যতম আসামী ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিরর, শহরের নোয়ারাই এলাকার বাসিন্দা মৃত মনোহর আলীর পুত্র লিয়াকত আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন। মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি অভিযোগপত্র আদালতে প্রেরণ করা হয়। যা মহামান্য আদলত কর্তৃক গৃহীত হয়। গত ১৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • [১]