- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক বহুমুখী মডেল হাইস্কুল সরকারিকরণের প্রক্রিয়া চূড়ান্ত

বিজয় রায়, ছাতক
ছাতকের প্রাচীনতম বিদ্যাপীঠ ছাতক বহুমুখী মডেল হাইস্কুল সরকারিকরণ করার প্রক্রিয়া চূড়ান্ত ধাপে এসে পৌঁছেছে। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাচীনতম এ বিদ্যাপীঠটি সরকারিকরণের শেষ ধাপ গেজেট প্রকাশের অপেক্ষায় প্রহর গুনছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ছাতকের একমাত্র এ বিদ্যাপীঠটি সরকারি স্কুল হিসেবে পরিচালিত হবে। বর্তমানে সরকারিকরণ সংক্রান্ত ফাইলটি শিক্ষামন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
১৯৪১ সালে শহরের প্রাণকেন্দ্রে ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।  প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন অনাদি কুমার দেব চৌধূরী। ২০১১ সালে বিদ্যালয়টি মডেল হাইস্কুল হিসেবে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠার প্রায় ৭৩ বছর পর ২০১৪ সালে ১৮ নভেম্বের ছাতক বহুমুখী মডেল হাইস্কুল, জেলার জামালগঞ্জ মডেল হাইস্কুল ও ধর্মপাশা জনতা মডেল হাইস্কুলসহ ৮াট বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারিকরণের তালিকাভুক্তি করা হয়। ছাতক বহুমুখী মডেল হাইস্কুলকে সরকারিকরণ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, শিক্ষা সচিব, বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

  • [১]