- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক বাজার দুর্গোৎসব কমিটির শাড়ি বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতক বাজার সার্বজনীন দুর্গোৎসব উদযাপন কমিটির উদ্যোগে গরীব ও দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ৪৫তম শারদীয় উৎসব পূর্তি উপলক্ষে শতাধিক দুঃস্থ মহিলাদের মাঝে বুধরার সন্ধ্যায় শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শাড়ি বিতরণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এ উপলক্ষে পূজা কমিটির সভাপতি সাগর তালুকদার টিটুর সভাপতিত্বে ও ছড়াকার সঞ্জয় করের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখড়ার সেবায়িত হিমাদ্রী শেখর গোশ্বামী মহর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক, হরিদাস রায়, মহিলা সম্পাতিকা শিখা দে, আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি দাস মিন্টু, সহ-সাধারণ সম্পাদক চম্পু দত্ত, আওয়ামী লীগ নেতা কল্যাণব্রত দাস।
এছাড়াও বক্তব্য রাখেন, পূজা কমিটির সধারণ সম্পাদক প্রদীপ দাস সুইট, সদস্য মিন্টু দেব, অশক লাল দে, সৌরভ দাস, রাজু দাস, রাহুল কর, রিন্টু দাস, রতন কর, শৈব দে প্রমুখ।

  • [১]