- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ছাতক প্রতিনিধি
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরী।
জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিছবাহ উদ্দিন, মৃদুল দে, সামছুদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক, আবুল খয়ের, দেলোয়ার হোসেন খান, আমিরুল হক, জীবেশ চক্রবর্তী, আরজু মিয়া, মাও. জাকির হোসেন, লায়লা আঞ্জুমান আরা, ললিতা বেগম প্রমুখ।
উদ্বোধনী সভা শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা গোলাপ, শাপলা, জবা ও রজনীগন্ধা নামে বিভক্ত হয়ে মাঠে পৃথক চারটি হাউজে বিভিন্ন কলা-কৌশলের মাধ্যমে দেশীয় সংস্কৃতির উপস্থাপন করেছে।

  • [১]