ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সুজন মিয়া চৌধুরীর কুলখানি বুধবার মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
কুলখানি উপলক্ষে দুপুরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের বাসভবন নতুন বাড়ীতে শিরনী বিতরণ করা হয়। কুলখানিতে সাবেক এমপি
কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিুবর রহমান, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, তেরা মিয়া চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি কশিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য আব্দুস সহিদ মুহিত, আজমল হোসেন সজল, প্যানেল মেয়র তাপস চৌধুরী, জাপা নেতা আ.ন.ম ওহিদ কনা মিয়া, কৃষি কর্মকর্তা বদরুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিব, প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, হারাধন তালুকদার, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
মরগুমের পরিবারের পক্ষ থেকে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ব্যবসায়ী জামাল আহমদ চৌধুরী কামাল আহমদ চৌধুরী, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইম ষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল চৌধুরী, মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, ব্যবসায়ী সম্রাট চৌধুরী, মাহির চৌধুরীসহ স্বজনরা কুলখানিতে উপস্থিত ছিলেন।