জাউয়া প্রতিনিধি
ছাতক রেলওয়ে শাখায় কর্মরত পিতা-পুত্রকে অন্যত্র বদলী করা হয়েছে। বদলীকৃতরা হলেন ছাতক রেলওয়ে বিভাগের (ভারপ্রাপ্ত) উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নুর ও তার পুত্র ভারপ্রাপ্ত মোটর ড্রাইভার (খলাসী) মাহবুবুর আলম। শনিবার ছাতক বাজার নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শাখার নির্বাহী প্রকৌশলী।
রেলওয়ে চট্রগ্রাম (সিআরবি) কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ছাতকের (ভারপ্রাপ্ত) উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নুরকে রেলওয়ে চাঁদপুর জেলার লাকসাম শাখায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই আদেশে রেলওয়ে ওই এলাকায় কর্মরত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে ছাতক বিআর শাখায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দু’জনকে সোমবারের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়েছে। ২য় পৃষ্ঠায় দেখুন
অপর আরেকটি প্রজ্ঞাপনে আব্দুল নুরের পূত্র ছাতক বিআর শাখার ভারপ্রাপ্ত মোটর ড্রাইভার (খালাসী) মাহবুবুর আলমকে রেলওয়ে ভৈরব শাখায় বদলী করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থ, ভারপ্রাপ্ত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নুর ও তার পুত্র ভারপ্রাপ্ত মোটর ড্রাইভার মাহবুবুর আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
ছাতক বাজার (বিআর) শাখার নির্বাহী প্রকৌশলী হাবিব উল্লাহ খাঁন বিষয়টি স্বীকার করে বলেন, রেলওয়ে বিভাগের নানা অনিয়ম-দুর্নীতিরর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের রেলপথ মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।