- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক শহরের যানজট নিরসনে সভা

ছাতক প্রতিনিধি
ছাতক শহরের যানজট নিরসনে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণের লক্ষ্যে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ইরাজ মিয়া, আফরোজ মিয়া, হাজী নাজিমুল হক, ছালিক মিয়া, রশিদ আহমদ খছরু, শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর নুরেছা বেগম, রতœা রানী মালাকার, সাবেক কাউন্সিলর আখলাকুরল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, স্থানীয় জয়নাল আবেদীন তালুকদার, আবুল হায়াত, অ্যাড. পীযুষ ভট্টাচার্য, সোনাফর আলী মাষ্টার, শামছুল আলম, আখলুছ মিয়া, আয়না মিয়া, মামুন মিয়া, সিরাজ মিয়া, শাহ ফারুক মিয়া, তজম্মুল আলী, কনাই মিয়া প্রমুখ।
সভায় শহরের যানজট নিরসনে শহরের অভ্যন্তরে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। প্রাপ্ত বয়স্ক ছাড়া অটোরিক্সা চালাতে পারবে না। এছাড়াও শহরের প্রতিটি দোকানের সামনে ফুটপাতের দোকান উচ্ছেদের জন্য এবং নির্ধারিত স্ট্যান্ড ছাড়া শহরের অভ্যন্তরে যেখানে সেখানে সিএনজি রেখে যাত্রী উঠানামা বন্ধ রাখার জন্য মেয়রের কাছে দাবি তোলেন বক্তারা।
সভায় প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, ব্যবসায়ী আলী আজগর সোহাগ, অরুন দাস, ডা. কুরুনা সিন্ধু রায়, বাবুল পাল, শাহ বাহারুল হক, হবিবুল হক, রশির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]